পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হবে। এরইমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক।
ভিসা চালু
যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। এতে বলা হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন ব্যবস্থায় চলবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম।
বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন দক্ষ কর্মীদের জন্য নতুন ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার।
বিশেষ যোগ্যতা সম্পন্ন বিদেশিদের জন্য ‘ব্লু ভিসা’ চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা সেবা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এর ফলে দেশটিতে ভ্রমণের জন্য আরও সহজ ও কার্যকর হবে ভিসা আবেদন প্রক্রিয়া।
বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া।‘ডিজিটাল নোম্যাড ভিসা’নামের এই ভিসা আগামী ১ জানুয়ারি থেকে ইস্যু শুরু করবে দেশটির সরকার।
একমাসেরও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত। বুধবার থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া।
বাংলাদেশি পর্যটকদের জন্য ইলেকক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করেছে হিমালয়ের দেশ নেপাল।
সৌদি আরব আরো ১২টি দেশের জন্য তাদের ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে মোট ১৯টি দেশ এই সুবিধা পাচ্ছে। নতুন ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সৌদি আরব অবতরণ করার জন্য আর তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের প্রয়োজন পড়বে না।
সৌদি আরবে গতকাল সোমবার চার দিনের ফ্রি ভিসা চালু হয়েছে। ফলে ট্রানজিট যাত্রীরা ওমরাহ করা, মসজিদে নববি জিয়ারতসহ ৯৬ ঘণ্টার জন্য যেকোনো কাজে সৌদি আরবে অবস্থান করতে পারবে। এই ভিসা তিন মাসের জন্য বৈধ থাকবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।